1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি

  • সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০১ পঠিত

 

সাঈদ আল নোমান এমপি বলেছেন, ধর্ষণ প্রতিরোধে সামাজিক গণ সচেতনতা বিশেষ করে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, মানবাধিকার ও সমাজকর্মী সহ সর্ব পেশাজীবী মহলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে যৌতুক, মাদক ও ধর্ষণ বিরোধী গণসচেতনতা ও লিফলেট বিতরণের মাস ব্যাপী কর্মসূচির প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের গণসংযোগ ও লিফলেট বিতরণে সংসদ সদস্য সাঈদ আল নোমান আরো বলেন, ধর্ষণকারীরা সমাজের ক্যান্সার এবং মানবিকতার শত্রু, তাদের প্রতিরোধ করা আমাদের নৈতিক দায়িত্ব, বর্তমান সরকার দ্রুততম সময়ে শিশু রামিসা সহ সকল ধর্ষণের ঘটনার বিচার নিষ্পত্তি করে রায় বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। কোনক্রমেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলে তিনি নিশ্চিত করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর ও সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ সাঈদ আল নোমান এমপির হাতে যৌতুক, মাদক ও ধর্ষণ বিরোধী প্রচারণার লিফলেট তুলে দেন। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মীর হোসেন মাসুম, মহিলা সম্পাদিকা শামীমা আক্তার সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বোচ্চ এক মাসের মধ্যে বিশেষ ট্রাইবুনালে সকল ধর্ষণের বিচার ও রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মানববন্ধন, মত বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণের ধারাবাহিককর্মসূচি পালন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট