1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা।

  • সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯৮ পঠিত

আলমগীর আলম,পটিয়া।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে পটিয়া।
খেলা উপভোগ করতে প্রতিদিন সন্ধ্যার পর থেকেই পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো ফুটবলপ্রেমীর সমাগম ঘটছে।
মাঠজুড়ে বসানো হয়েছে বড় এলইডি স্ক্রিন, যেখানে একসঙ্গে খেলা দেখছেন নানা বয়সী দর্শক।
পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি-এর উদ্যোগে এই এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।
ফলে ঘরে বসে নয়, বরং খোলা আকাশের নিচে একসঙ্গে বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করছেন পটিয়াবাসী।
মাঠের দায়িত্ব প্রাপ্ত সংগঠক হাবিবুর রহমান রিপন বলেন
প্রতিদিনের খেলায় দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
কেউ প্রিয় দলের জয় দেখে আনন্দ-উল্লাসে মেতে উঠছেন, আবার কেউ পরাজয়ের হতাশা নিয়ে বাড়ি ফিরছেন।
তবে জয়-পরাজয়ের ঊর্ধ্বে গিয়ে পুরো আয়োজনটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।
সাবেক ফুটবলার দায়িত্ব প্রাপ্ত আবদুল হান্নান বলেন, “প্রতিদিন মানুষের এমন উপস্থিতি সত্যিই অসাধারণ।
এটি পটিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পটিয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি খেলা দেখার জন্য এলইডি স্ক্রিন উপহার দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
বিশ্বকাপ শুরুর পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা বিশাল মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পটিয়াজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।
সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে পটিয়া এখন যেন এক আনন্দনগরীতে পরিণত হয়েছে।
খেলার উন্মাদনায় মেতে উঠেছেন সর্বস্তরের মানুষ, আর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে উঠেছে ফুটবলপ্রেমীদের অন্যতম প্রাণকেন্দ্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট