1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

নব গঠিত কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতি ও নেতৃবৃন্দের কবরে মাল্যদান।

  • সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৫১ পঠিত

পলাশ সেনঃ

শুক্রবার (১৭ জুন)কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান ও নবগঠিত নেতৃবৃন্দের সাথে পরিচিত সভার আয়োজন করেন উক্ত কমিটির সভাপতি অনিন্দ্য দেব ও সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ার।কোতোয়ালী ছাত্রলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী জননেতা মরহুম জহুর আহমেদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও সাংসদ জননেতা এম এ মান্নান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।প্রয়াত নেতাদের স্মৃতিচরণ করে নবগঠিত কমিটির সভাপতি অনিন্দ্য দেব বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন।বিভিন্ন সময় বিভিন্ন সরকারের দমন পীড়নের কাছে মাথা নত করেননি।অর্থবিত্তের মোহ ত্যাগ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে গেছেন।নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আলম শাহরিয়ার প্রয়াত নেতাদের স্মৃতি চারণে বলেন মুক্তিযুদ্ধের চেতনা মুজিবাদর্শ বাস্তবায়নে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জনমুখী রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন।তাদের কর্মকান্ডের জন্য তারা আজ মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে কোতোয়ালী থানা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট