1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা

  • সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৩৩ পঠিত

বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আন্তর্জাতিক শান্তি সংস্থা HWPL (Heavenly Culture, World Peace, Restoration of Light)–এর উদ্যোগে বোয়ালখালী পৌরসভাধীন কধুরখীল মারজিন বৌদ্ধ বিহার মিলনায়তনে গত ৮ মার্চ শনিবার, এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্বশান্তির প্রতীক হিসেবে এক হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ’র পুত্র ইমাদ এরশাদ উল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞা উপেক্ষা ভিক্ষু, ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু, আনন্দ শ্রামনসহ অসংখ্য উপাসক ও উপাসিকা। বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও সংঘাত মানবতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মানুষ হত্যা ও একটি দেশকে ধ্বংস করা মানবাধিকারের পরিপন্থী। তাই তারা চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন যে, HWPL বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এছাড়াও কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারের নিরাপত্তা জোরদার করার জন্য ইমাদ এরশাদ উল্লাহ বিহারের জন্য সিসি ক্যামেরা প্রদান করেন।
এছাড়া পরবর্তীতে বিহারের সাধারণ সম্পাদক লায়ন সোহেল বড়ুয়া এর অর্থায়নে প্রায় ২,০০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সংঘপ্রিয় মহাস্থবির এবং প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব এরশাদ উল্লাহ। উদ্বোধন করেন অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাস্থবির, এবং অনুষ্ঠানে লায়ন সোহেল বড়ুয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট