1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান

  • সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৪১ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী কমান্ডার ও হিল ভিডিপিসহ উপজেলা পর্যায়ের মোট ৩১২ জন ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন।

‎বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনের জন্য পোলাও চাল ১ কেজি,সেমাই (সাধারণ) ২০০ গ্রাম (২ প্যাকেট),সেমাই (লাচ্ছা) ২০০ গ্রাম (২ প্যাকেট),গুড়া দুধ ২০০ গ্রাম,সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রাম (১ প্যাকেট),চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার,লোগোসহ শপিং ব্যাগ ১টি।

‎এ সময় প্রধান অতিথি মো. ছোহরাব হোসেন বলেন, “আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্য যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদের আগমুহূর্তে এ ধরনের উদ্যোগে সদস্যরা অত্যন্ত আনন্দিত।”

‎উপকারভোগী সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে তারা খুবই খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট