1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন

নাসিব সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে কাজ করছে: চসিক ভারপ্রাপ্ত মেয়র লিটন।

  • সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯০ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) সারাদেশে ক্ষুদ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন।

তিনি বলেন, দেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তরা অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। নিজেদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে ক্ষ্দ্রু ও কুটির শিল্পের সাথে সংশ্লিষ্ঠ উদ্যোক্তরা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।

সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এ এস এম আবদুল গাফফার মিয়াজীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নার্গিস আক্তার, পরিচালক ফেরদৌস শিপন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জাহিদুল ইসলাম তানজির, মোহাম্মদ আজিজুল হক বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাসিব চট্টগ্রাম মহানগরের সভাপতি এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন নাসিব অনেক পুরোনো একটি সংগঠন। উদ্যোক্তাদের সাবলম্বী করতে নাসিব দেশী বিদেশী দাতা সংস্থাদের সাথে যৌথভাবে কাজ করছে। দক্ষ শক্তি তৈরিতে নাসিব সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট