1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

পটিয়ায় লিটল জুয়েলস স্কুলে পুরস্কার বিতরণ: কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে শিক্ষায় অপূরণীয় ক্ষতি হবে

  • সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৫৯১ পঠিত

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম উপজেলা পটিয়া পৌরসভার ৭ ওয়ার্ডস্থ লিটল জুয়েলস চাইল্ড কেয়ার কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক‌ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ , আলোচনাসভা ১১নভেম্বর, শনিবার সকাল ১১টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সেলিম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষীকা বিথি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ধোধক অতিথির বক্তব্য‌‌ রাখেন বিশিষ্ট ব্যাংকার ও ব্যাংকার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আমির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ দিদারুল ইসলাম, বিশেষ অতিথি‌ পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম রানা, পটিয়া ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ হাসান মুরাদ,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ও কেয়ার মহাসচিব এম নজরুল ইসলাম খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, স্কুলের পরিচালনা কমিটির সদস্য, পরিচালক মোঃ জাহেদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক -‌শিক্ষীকা মন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময়ে বক্তারা বলেন, সরকার কিছু শর্ত দিয়ে দেশে কিন্ডার গার্টেন স্কুল সমূহ চালু সহ কঠিন আইনের আওতায় এনে এই বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চেষ্টা করছে।
শর্ত দিয়ে হলেও এই প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দৃঢ় আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ দিদারুল ইসলাম।এটি বন্ধ হয়ে গেলে দেশে সহযোগী শিক্ষায় অপূরণীয় ক্ষতি হবে।যা কোন ভাবেই সামাল দেয়া সম্ভবপর হবে না।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট