1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।

উক্ত সভায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার আশু করণীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, মার্কেট ও বাণিজ্যিক এলাকায় স্ব স্ব নিরাপত্তা কর্মী মোতায়েন ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনে পে-পার্কিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

চট্টগ্রাম মহানগরস্থ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় কমিশনার মহোদয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে জানান।

উক্ত মতবিনিময় সভায় সিএমপি কমিশনার মহোদয় যানজট, ছিনতাই, অবৈধ মজুতদারি ও চাঁদাবাজি রোধকল্পে ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করে এ বিষয়ে সিটিজেন ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে নিরলশভাবে কাজ করার জন্য থানা ও ট্রফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে এবং নারী ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে নারী পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপনসহ স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কমিশনার মহোদয় আহ্বান জানান। যান চলাচল স্বাভাবিক রাখতে, বিশেষ করে অননুমোদিত গাড়ি শহরে প্রবেশ বা চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ করেন। পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও অবৈধ মজুদদারি করে কৃত্রিম সংকট না করার জন্য কমিশনার মহোদয় ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন পহেলা রমজান থেকে জনজীবনে কোনো দুর্ভোগ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে সাধারণ নগরবাসি ও সবধরনের ব্যবসায়ীসহ সকল ধর্মের মানুষ যাতে স্বস্থির সাথে বসবাস করতে পারে সে লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার জন্য সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আশফাকুজ্জামান আকতার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের অন্যান্য ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, আমদানীকারক, পাইকারি ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট