1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

পায়ুপথে এক কেজি স্বর্ণ, বিমানবালা গ্রেফতার

  • সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০০৯ পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রায় এক কেজি স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের মাসকট থেকে কেরালার কান্নুরে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন সুরভি। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন।
ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরিভর পায়ুপথে ছিল ওই স্বর্ণ। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণ মেলে।
ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছ।
এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট