1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পূর্ব ষোলশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মেয়রের ত্রাণ বিতরণ

  • সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৮০২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দুর্যোগ আগে থেকে বলে-কয়ে আসে না, এটা নিয়তি নির্ধারিত। তবে করোনাকালে এই অগ্নিকান্ড মরার উপর খাড়ার ঘা। এমনিতেই আজ বৈশ্বিক দুগর্তি চলছে, মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে, মানুষ নানাভাবে নিঃশেষ হতে চলেছে।

আমরা জানি, গৃহস্থের ঘরে ডাকাত ডাকাতি করলে, চোর চুরি করলে কোন পরিবার একেবারে নিঃস্ব হয় না। তবে গৃহস্থের বসত ঘর আগুনে পুড়লে কিছুই থাকেনা, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারপরও জীবন যখন পুড়ে ছাই হয়নি, তাই ঘুরে দাঁড়াতে হবে। এ জন্য আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি ঘুরে দাঁড়ানোর জন্য।

তিনি ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাদশা মিয়ার চেয়ারম্যান ঘাটায় আবুল কলোনীতে সংঘটিত অগ্নিকান্ডে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

সিটি মেয়র পরিবার পিছু চাল, আটা, ভোজ্যতেল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। তিনি করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অগ্নিকান্ড রোধে সর্তকতা অবলম্বনের জন্য আহ্বান জানান। এই সময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনে বিত্তবান ও সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ধৃতিমান আইচ, মোরশেদু জামান খসরু, মো.আলমগীর, কাবেদুর রহমান কচি, মো. আসাদুজামান, মো. শাহাবুদ্দিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট