1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

পেটের ভেতরে মাদক নেওয়ার সময় বিমানবন্দরে দুই মহিলাসহ পুরুষ আটক

  • সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৯ পঠিত

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম।আটকরা হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই মহিলার পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে ইয়াবাগুলো বের করা হয়েছে। দিদারুল আলম বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমান যোগে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল,কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারি তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকেসন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে নিয়ে গিয়ে এক্সরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়।আটক দুই মহিলাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু করা হয়। তাদের পেট থেকে ৪ হাজার ইয়াবা বের করা হয়েছে।

এদিকে আটকদের স্বীকারোক্তিতে ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে বলে জানান ডিএনসি কর্মকর্তা দিদারুল আলম।তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট