1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে দরবার-এ গাউছে হাওলায় বিক্ষোভ সমাবেশ

  • সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৬২ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বোয়ালখালী উপজেলার দরবার-এ গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল)।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে হাওলা দরবার শরীফের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে “বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিনকে বাঁচাও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর চলমান হত্যাযজ্ঞ ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়।

সমাবেশে দরবার-এ গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল) এর পীরগদীনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনীরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো. মোসাদ্দেক আহম্মেদ খান, মো. মাশরুর আহম্মেদ খান, ডা. সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম।

বক্তারা বলেন, “আজ আমরা গভীর শোকাহত ও ব্যথিত। গাজায় নিরীহ মুসলমানদের ওপর যে নির্মম বর্বরতা চালানো হচ্ছে, তা মানবতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।”

তারা আরও বলেন, “দরবার-এ গাউছে হাওলার পক্ষ থেকে আমরা বিশ্ব মুসলিমের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—সবাই এক প্লাটফর্মে এসে সুন্নাতি তরিকা ও সুফিবাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। তাঁর গায়েবী সাহায্য ছাড়া এই জুলুম বন্ধ করা সম্ভব নয়।”

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি গোটা মুসলিম উম্মাহ একতাবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, তাহলে বিজয় আসবেই—ইনশাআল্লাহ।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস. এম মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো. জুনায়েদ, মো. জাবেদ, মো. আসিফ মিল্টন, আলহাজ্ব দেলোয়ার হোসেন দুলালসহ আরও অনেকে।

সমাবেশ শেষে ফিলিস্তিনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট