1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

বাঁশখালীর মেয়ে মাসুমা রাঙ্গামাটির এসিল্যান্ড হওয়ায় অভিনন্দন জানালেন:আলহাজ্ব আসহাব উদ্দিন চেয়ারম্যান

  • সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১০৪৪ পঠিত

আফনান চৌধুরী:

রাঙ্গামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন এর চাঁনপুর গ্রামের কৃতিসন্তান মাসুমা বেগম শিমুল । তিনি গত ২৯ জুলাই ২০২১ ইং উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

তিনি ইতোপূর্বে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় সহকারী কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন বলেন- আমার এলাকার মেয়ে মাসুমা বেগম শিমুল রাঙ্গামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন শুনে আমি অত্যন্ত খুশি আবেগ আপ্লূত, আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।মাসুমা বেগম শিমুল আমার ইউনিয়নের চাঁনপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক মরহুম মাওলানা আবদুল অদুদের জৈষ্ঠ্য মেয়ে।

আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান আরও বলেন, তুখোড় এই মেধাবী মাসুমা বেগম শিমুল শৈশবে আমার প্রতিষ্ঠিত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন এবং কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণীতে ২০০০ইং সালে সরকারি সমাপনী বৃত্তি প্রাপ্ত হন ও তিনি প্রথমবারে অংশ নিয়ে ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারের মধ্য দিয়ে সিভিল সার্ভিসে ক্যারিয়ার শুরু করেন। তিনি চুয়েট থেকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট