1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী

বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন আয়োজিত সিলেটে সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৯৫১ পঠিত

শহিদুল ইসলাম:

অনলাইন ক্রস-বর্ডার সুবিধার মাধ্যমে জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে তথ্য প্রযুক্তির মাধ্যমে ই-বিজনেজ দক্ষতা অর্জনে আমাদের কাজ করে যেতে হবে। শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর না করে নিজ স্ব প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে ব্যবসা-কে টেকসই করতে হবে। আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবসার প্ল্যাটফর্ম বানিয়ে না ফেলি। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক সেমিনার ও ওয়ার্কশপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তারী মোরশেদ স্মৃতির সভাপতিত্বে বৃহস্পতিবার সিলেট নগরীর মির্জা জাঙ্গাল রোডস্থ হোটেল নির্ভানা ইন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক প্রফেসর জাকির হোসেন, প্রফেসর ডক্টর মনিরুল ইসলাম, সিলেট জেলা যুবলীগ এর সভাপতি শামিম আহমেদ। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সিলেট এর তরুন উদ্যোগতারা যেভাবে কাজ করছেন সেটা খুবই প্রসংসনীয়। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে এই সেশন তরুণ উদ্যোক্তাদের অনুপ্রানিত করবে। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন সদস্য আর এস রীমা এর সঞ্চালনায় ডিসকাশন ও প্রশ্নোত্তর পর্বে আরো আখতারুজ্জামান মিঠু, জাহিদুল আলম শাহ, ইফতেখার আবেদিন চৌধুরী, গোফরান উদ্দিন, আখতার মাহমুদ পারভেজ সহ আরো অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন সেভ সিলেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়ান মমিনুল হক। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার এর ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ এর বিনির্মানে সরকার টেকসই ই-বিজনেজ এর ক্ষেত্রে তরুণ উদ্যোগক্তাদের বিভিন্ন প্রনোদনার মাধ ্যমে সহযোগিতা করছে যার সুফল এরই মধ্যে উদ্যোক্তারা পেতে শুরু করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট