1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাজেকে পর্যটকবাহী সিএনজি উল্টে দুর্ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল। বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল যাত্রী আন্দোলনের প্রবক্তা মোজাম্মেল হক চৌধুরীর জন্মদিন আগামীকাল। আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা বন্দর তৈয়্যবিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন শাহ আমানতে আরও ৪ ফ্লাইট সহ মোট ১০৯ টি ফ্লাইট বাতিল বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

বাংলার রেনেসাঁর ৩৮ বছর পূর্তি উপলক্ষে গুণি সমাবেশ অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৭২ পঠিত

 

ইতিহাসবিশারদ আলহাজ আজিজুল হক সম্পাদনা ও পরিচালনায় ‘ বাংলার রেনেসাঁ’ পত্রিকার ৩৮ বছর এবং সেবামুলক শিক্ষাউন্নয়ন সংস্থা ‘ লাব্বাইক মিশন ‘ এর ২৮ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার ২২ নভেম্বর ২০২৫, কলিকাতা প্রেসক্লাবের সভাগৃহে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিষয়ক গুণীজন সম্মিলন অনুষ্ঠিত হয়। হাফেজ আজিজুর রহমানের সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলন শুরু হয়। উপস্থিত ছিলেন ৭৫ জন রাজ্যের গুণীজন।
সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষানুরাগী সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএ এস অফিসার লিয়াকত আলী, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সচিব সৈয়দ নাসির উদ্দিন, কলিকাতা হাইকোর্টের ভাষান্তর বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, সাহিত্যিক ড. সা’আদুল ইসলাম , ইতিহাসবিদ ড. কুমারেশ চক্রবর্তী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. নার্গিস আহমেদ, অধ্যাপিকা সালেহা বেগম, রাষ্ট্রপতি পুরস্কৃত কবি ও সমাজসেবী এম. সাহাউদ্দিন পিয়াদা, রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, শিক্ষা রত্ন নুরনবী জমাদার, উপন্যাসিক মুসা আলি, সিরাজুল ইসলাম ঢালী,লাব্বাইক মিশনের প্রধান শিক্ষিকা আলহাজ শাবানা খাতুন , সমাজসেবী শেখ বাউজুল হোসেন, শিক্ষাবিদ আনোয়ার হোসাইন কাসেমী, নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবার । সভাপতিত্ব করেন সাহিত্যিক সেখ হাসান ইমাম। সাহিত্য ও সমাজ সেবায় অবদানের জন্য ডক্টরেট সম্মানিত হন কৃষ্ণকলি বেরা। সংগীত পরিবেশন করেন উপাসনা ব্যানার্জি। এদিন আনুষ্ঠানিক প্রকাশ করা হয় বই আকারে বাংলার রেনেসাঁর ৩৮ তম বিশেষ সংখ্যা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট