1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মুমিনের করণীয় -মোঃ হোসাইন জাকের ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা

বিজয় আমাদের হবেই – সাইফুল ইসলাম সাঈদ

  • সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২০ পঠিত

বিজয় আমাদের হবেই।
– সাইফুল ইসলাম সাঈদ

আকাশ পথে উড়ছে দেখো মুসলমানের লাশ,
আর কতকাল থাকবে তুমি হয়ে কাফেরের দাস।
ছোট্ট শিশুর লাশের সারি দেখো মেলে আঁখি,
সেই গাজা আজ হারিয়ে গেল আর কি দেখার বাকি।

আমার বোনের কান্নার রব আসছে কানে ভেসে,
মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান তাকিয়ে তাকিয়ে হাসে।
বোমা বারদের অগ্নিতে ছাই মুসলমানের দেহ,
তাদের সাথে কাঁধ মেলানোর নাই যে ধরাই কেহ।

আর কতকাল থাকবে শুয়ে ভাঙবেনা কি ঘুম,
খুব অচিরেই তোমার উপর পরবে তাদের বোম।
কাপুরুষতার জীবনে তুমি পাও কিভাবে সুখ,
লাখো শহীদের রক্ত দেখেও লাগেনা কি কভু দুখ।

দোহাই খোদার বেরিয়ে পড়ো আর থেকোনা বসে,
কঠিন হস্তে রোখো কাফের, দাঁড়াও মাজলুমের পাশে।
খোদার দেয়া জীবন তুমি করো জীহাদে বিলীন,
রক্ত দিয়ে সাফ করো নাও জীবনের সব মলিন ‌

দলে দলে দুর্গ গড়ো করো বইকট পণ্য,
সাধ্যমত রোখে তাদের হও জীবনে ধন্য।
আওয়াজ তুলে দলে দলে দাও মিছিলে যোগ,
জীবন থাকতে সুতো মাটি করতে পারবে না ভোগ।
মুসলিম বিশ্ব মুসলমানের হাতে আজীবন রবেই,
অচিরেই তুমি দেখতে পাবে বিজয় আমাদের হবেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট