1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : এডব্লিউসিআরএফ মহাসচিব মোহাম্মদ আলী বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রামে ইফতার মহফিল সম্পন্ন। দক্ষিন চট্টগ্রামে মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা।

বিশ্বসাদা ছড়ি নিরাপত্তা দিবস উৎযাপন উপলক্ষ্যে রোটারি চট্টগ্রাম এরিয়ার ক্লাব সমূহের যৌথ প্রকল্প

  • সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ পঠিত

 

ব্রেইল শিখে সহজে পড়ি, স্বাধীনভাবে জীবন গড়ি এই প্রতিপাদ্য নিয়ে কৃস্টি ট্রাস্ট এর উদ্যোগে ও চট্টগ্রাম এরিয়ার ২১টি রোটারি ক্লাবের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানভিত্তিক বা আধুনিক শিক্ষা পদ্ধতি ও ব্রেইল পাঠে আগ্রহী করে গড়ে তোলার জন্য বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ে ব্রেইল পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৩১শে অক্টোবর শুক্রবার জেলা শিল্পকলার জয়নুল আবেদীন হলে কৃস্টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবরিনা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ওনার বক্তব্যে উনি প্রতিবন্ধীদের জন্য একটি বাসযোগ্য নগরী ও ওদের ব্রেইল পদ্ধতিকে আরো আধুনিকায়ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন সাবরিনার এই অদম্য সাহসিক অগ্রযাত্রা সবাইকে অনুপ্রাণিত করবে। স্বাগতিক রোটারি ক্লাব অফ চিটাগাং রেইনবোর প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদা আক্তার মিতা ওনার বক্তব্যে কৃস্টি ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে রোটারিয়ানরা সব সময় সহযোগিতা নিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, সেইসাথে অনুষ্ঠানে উপস্থিত সকল রোটারী ক্লাবের সভাপতিদের আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ২১টি রোটারি ক্লাবের সহযেগিতায় অনুষ্ঠানে ৩টি বিভাগে ১ম, ২য় ও ৩য় মোট ৯টি পুরস্কার ৭৫ হাজার টাকা প্রাইজবন্ড প্রতিযোগিদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। ব্রেইল বই নির্মাণ, প্রকাশনা ও গবেষনার জন্য সকল সভাপতিদের পক্ষে নগদ ৫০,০০০/- টাকা কৃষ্টি ট্রাস্ট কে প্রদান করেন স্বাগতিক ক্লাবের সভাপতি সাবিনা কাইয়ুম। রোটারিয়ান ওমর আলী ফয়সাল অনুষ্ঠানের আপ্যায়নের জন্য নগদ ২০,০০০/- টাকা অনুদান প্রদান করেন। রেইনবো ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুবর্ণা দে কৃষ্টি ফাউন্ডেশনের সাথে এই যৌথ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রোকেয়া সুলতানা, পিপি তাসনুভা হায়দার নোভা, পিপি এমদাদুল আজিজ, সিপি নজরুল ইসলাম নান্টু, পিপি খনরঞ্জন রয়, পিপি ফোরকান উদ্দিন, রাসেল উদ্দিন, আবদুল্লাহ নোমান সহ বিভিন্ন রোটারী ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট