1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩

দক্ষিন চট্টগ্রামে মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা।

  • সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩২৯ পঠিত

 

আলমগীর আলম , পটিয়া।

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা।
গত কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, টানা দুই দিন তেল না পাওয়ার পর অনেকেই মোটরসাইকেল নিয়ে পেট্রোল পাম্পে ভিড় করেন।
তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে সীমিত পরিমাণ তেল নিয়ে ফিরে যেতে হচ্ছে।
অনেক ক্ষেত্রে একজনকে মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, সকাল ৮টা থেকে পাম্পে লাইনে দাঁড়ালেও অনেক সময় দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করায় নিত্যদিনের কাজকর্মেও ব্যাঘাত ঘটছে।
একজন ভুক্তভোগী মোটরসাইকেল চালক বলেন, “দুই দিন পর তেলের দেখা পেয়েছি।
সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো সিরিয়াল আসেনি।
এরপরও মাত্র ২০০ টাকার তেল দিচ্ছে, এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।”
আরেকজন চালক জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করতে হয়।
কিন্তু তেলের এমন সংকট ও দীর্ঘ লাইনের কারণে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তারা বলেন, তেলের সংকট দূর না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট