1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

ব্যতিক্রমী আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করল রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

  • সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১২৩০ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জেলা রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে ৫০ তম সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করা হয়। দিবসের শুরুতে রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা জাতীয় সংগীতের মধ্য দিয়ে উত্তোলন করা হয় এ সময় যুব রেড ক্রিসেন্ট,চট্টগ্রাম এর চৌকস প্যারেড টিম সম্মান প্রদর্শন করে। সুবর্ণজয়ন্তী উদযাপনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানের পঙ্গু, প্রতিবন্ধীদের ফুড প্যাকেজ বিতরণ করা হয়। ফুড প্যাকেজ বিতরণ ও দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, রাশেদ খান মেনন, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল। আরো উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার আবদুর রশীদ খান, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনর্চাজ মোঃ মোস্তাফিজুর রহমান যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান জনি চৌধুরী, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান গাজী মোঃ ইফতেখার হোসেন ইমু, ক্রীড়া ও প্রচার-প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশসহ কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।
সভায় প্রধান অতিথি ডাঃ শেখ শফিউল আজম তার বক্তব্যে বলেন ‘‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে বাঙালী স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। জাতির পিতা বাঙালীকে এনে দিয়েছে এক স্বাধীন দেশের পতাকা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার লক্ষ্যে রেড ক্রিসেন্ট জেলা ইউনিট আরো আয়োজন করবো বলে জানানো হয়।

এছাড়াও স্বাধীনতা দিবসে কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্যারেডে সালাম প্রদর্শন করে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা, প্যারেডে আগতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে প্রাথমিক চিকিৎসা সেবা দল, জনসাধারণকে করোনা ভাইরাস সচেতন করার লক্ষ্যে সচেতনতা মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ কার্যক্রমে পরিচালনা করে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট