1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

মানসিক ভারসাম্যহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ রাস্তায় দিন কাটাচ্ছে।

  • সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৩৬ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, মহানগর প্রতিনিধিঃ

নাম ঠিকানাহীন এক মানসিক ভারসাম্যহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে কাটাচ্ছে দিন।যদিও বৃদ্ধ মানুষ টি অস্পষ্ট ভাষায় নিজের নাম ও বলতে পারছেন না। কোথা থেকে এসেছে? কি তার পরিচয়? কিছুই বলতে পারছেন না। কয়েকজন পথচারী থেকে জানা যায় খোলা আকাশের নীচে তার ঠাঁই। এলোমেলো চুল ও নোংরা জামা কাপড় পরিধান করে চাঁদগাও থানা এলাকার বিভিন্ন দোকান ঘুরে ঘুরে একমুঠো আহার সংগ্রহ করে। লোকের দয়ায় তার একবেলা আহার জুটলেও চিকিৎসার অভাবে শরীর অসুস্থ হয়ে পড়েছে। স্পষ্টভাবে কথা বলতে পারেনা। চোখ দিয়ে শুধু অঝরে জল ঝরে পড়ে। কোনো স্বেচ্ছাসেবক সংস্থা কিংবা কোনো হৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার জন্য এগিয়ে আসলে সে হয়তো ফিরে পেতে পারে তার পূর্বের স্বচ্ছল জীবন ও পরিবার পরিজনকে।

চাঁদগাও বাস টারমিনালের এক দোকানের কর্মচারী জানান অনেকদিন ধরে কর্ণফুলী ব্রিজ মোড় সংলগ্ন থেকে চাঁদগাও বদ্দারহাট এলাকায় তাকে দেখা যায়।সে একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ ।নাম ও ঠিকানা স্পষ্টভাবে কিছুই বলতে পারে না।রাস্তার ধারে কিংবা কারো দোকান ঘরের চালের নিচে তার রাত কাটে। গ্রীষ্ম,বর্ষা ও শীত তার কাছে কোনো তফাৎ নেই। গায়ে ছেঁড়া কাপড় পরিধান করে, সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়ায়।অনেক সময় এলাকার লোকজনেরা তার খাবার ব্যবস্থা করে দেয়। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ পাবে কি কোনো সংকারি চিকিৎসা? ফিরে পাবে কি তার পরিবার পরিজনকে?এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শত শত জনসাধারণের মনে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট