1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মুমিনের করণীয় -মোঃ হোসাইন জাকের ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ

মিমি সুপার মার্কেটে দেশি পোশাককে ‘বিদেশি’ বলে বিক্রি

  • সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৪১ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীতে দেশি পোশাককে বিদেশি বলে উচ্চ দামে বিক্রি, অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশে ইফতার বিক্রি ও অননুমোদিত প্রসাধনী বিক্রিসহ নানান অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২২ মার্চ) নগরীর মিমি সুপার মার্কেটে অভিযান চলাকালে কাপড়, প্রসাধনী ও খাবারের দোকানে এসব অনিয়ম ধরা পড়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।

অভিযানে দেশি পোশাককে বিদেশি বলে উচ্চমূল্যে বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় মিমি সুপার মার্কেটে অবস্থিত ‘ELE’ কে ৫০ হাজার টাকা, একই কারণে ‘আকর্ষণ’ কে ২৫ হাজার টাকা, একই মার্কেটে অবস্থিত মিসেস সাথী স্টোরে অননুমোদিত প্রসাধনী বিক্রি করায় ৮ হাজার টাকা এবং মিমি সুপার মার্কেট সংলগ্ন ইফতার বাজারে অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ এবং দুগ্ধজাত খাদ্যে মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং এরূপ ভোক্তা অধিকার বিরোধী সকল কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সকলকে সচেতন করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট