1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

রাহাত্তারপুল ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের উদ্বোধন করলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী

  • সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৪ পঠিত

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ রাহাত্তারপুল ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

২৯ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাহাত্তারপুল ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম, এ্যাড মার্কের ব্যবস্থাপনা পরিচালক জাবেদুল ইসলাম জাবেদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আনিসুল হক আনিস, মোহাম্মদ নয়ন উদ্দিন নয়ন প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষাবিদ মাওলানা এম সোলাইমান কাসেমী।

মেয়র বলেন, সবুজায়নের আওতায় পুরো চট্টগ্রাম নগরীকে ফুল গাছ ও বৃক্ষরোপনের মাধ্যমে সাজানো হবে। নগরীকে স্মার্ট সিটিতে পরিণত করতে নগরীর যে সকল গুরুত্বপূর্ণ মোড়ে ময়লা আবর্জনার স্তুপ ও ভবঘুরদের উৎপাত ছিল সেগুলোকে পর্যায়ক্রমে নাগরিক উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে নগরীর বেশ কয়েকটি মোড়ে এই সৌন্দর্যবর্ধন কাজের সফল সমাপ্তি আমরা করেছি। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নগরীর সৌন্দর্য। এরই অংশ হিসেবে রাহাত্তারপুল ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই ধরনের উদ্যোগের ফলে নগরীর ফুটপাত,আইল্যান্ডগুলো পরিবেশ বান্ধব, নগরবাসী ও পথচারীদের চলাচল উপযোগী হয়ে উঠবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট