1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মুমিনের করণীয় -মোঃ হোসাইন জাকের ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা

শিবির নেতা জাল টাকা সহ দুই নারী নিয়ে চট্টগ্রামে আটক

  • সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৩০ পঠিত

এম,আনিসুর রহমান:

৩১ হাজার টাকার জাল নোট নিয়ে চট্টগ্রাম নগরে আসার পথে পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন। এদের মধ্যে একজন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক, তবে তারা সম্পর্কে ভাই-বোন। জাল টাকাসহ ধরা পড়া মোদাচ্ছির ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বনবিটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন— কক্সবাজার জেলার উখিয়া থানার নলবুনিয়া পাড়ার পাতা বাড়ির মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদাচ্ছির (২৫) তার ছোট বোন খাদিজা (১৭) এবং তার খালাতো বোন কক্সবাজারের উখিয়া থানার বালুখালী ক্যাম্পের (নং-১২, ব্লক এইচ-১৩, মাঝি আনোয়ার) ছলিম উল্লাহ মেয়ে হালিমা আক্তার (১৮) এদের মধ্যে মোদাচ্ছির ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত বছরের ডিসেম্বর থেকে তিনি আর দায়িত্বে নেই বলে জানা গেছে। গ্রেপ্তার মোদাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বনবিটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ভাই-বোনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছে ৫০০ টাকার নোট ৩৬ পিস ও ১ হাজার টাকার নোট ১৩ পিসসহ মোট ৩১ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়। ওসি জানান প্রথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত জাল টাকার নোটগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন আসামিরা। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট