1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ প্রকৃতির অক্সিজেন বনাম কৃত্রিমতার চাপ—কোন পথে আমরা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বর্ষা সামনে রেখে চট্টগ্রামে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু। চট্টগ্রামে শিক্ষার্থী সাজিদ হত্যা প্রধান আসামি রানা গ্রেফতার আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

সন্ধ্যায় নিখোঁজের পরদিন খালে মিললো কলেজছাত্রীর লাশ

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাড়ি থেকে নিখোঁজের পরের দিন বোয়ালখালীর একটি খালের পাশ থেকে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা এলাকার ভান্ডালজুড়ি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাফি বোয়ালখালীর খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আনোয়ার আজিম মাস্টার বাড়ির এবিএম আনসারুল্লাহর মেয়ে। তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন কলেজ ছাত্রী রাফি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেলেও বুধবার সকালে ভান্ডালজুড়ি খালের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। তার মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে টি-শার্ট ও পায়জামা ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট