1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

সাগর রুনির খুনিদের বিচারের দাবীতে সিআরইউ’র উদ্যোগে বিক্ষোভ সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৩ পঠিত

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি সি.আর.ইউ. ‘র উদ্যোগে ১১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর কে.সি.দে. রোড ইসলামিয়া ভবনের দ্বিতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সওদাগর মিলনায়তনস্থ সিআরইউ কনফারেন্স হলে আয়োজিত বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সিআরইউ’র সভাপতি জাতীয় সাপ্তাহিক শিরোনাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিটিভির জনপ্রিয় উপস্থাপক সৈয়দ দিদার আশরাফী, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আজকের প্রভাত এর চট্টগ্রাম ব্যুরো চিফ ও বিশেষ সংবাদদাতা আলমগীর নূর। বিক্ষোভ সভায় আরো

উপস্থিত ছিলেন- সিআরইউ’র সিনিয়র সহ সভাপতি বাংলা অনলাইন নিউজ পোর্টাল নিউজ গার্ডেন এর সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, জাতীয় সাপ্তাহিক মানবাধিকার চিত্র’র সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান সৌরভ, আনিস খোকন, দৈনিক সকালের সময় এর স্টাফ ফটোগ্রাফার সিআরইউ’র যুগ্ম সম্পাদক জাবেদ রকি, সিআরইউ’র সহ-সাধারণ সম্পাদক দৈনিক সরেজমিন এর নির্বাহী সম্পাদক শিব্বির রহমান ওসমান, দৈনিক আজকের প্রভাত এর নগর স্টাফ রিপোর্টার পারভিন আক্তার চৌধুরী, দৈনিক আজকের প্রভাত এর চট্টগ্রাম প্রতিণিধি জান্নাতুন নঈম চৌধুরী রিকু, ইয়াসমিন আক্তার, সাইফুর রহমান, সমাজকর্মী তিতাশ প্রমুখ।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন- সাগর-রুনি হত্যার ১০ বছর পূর্তী হয়েছে অথচ, এখনো রাজনৈতিক প্রভাবশালীদের আবরণে পার পেয়ে যাচ্ছে খুনিরা। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। তারা আরো বলেন, বিচার চাইতে চাইতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুনির মা। কিন্তু বিচার মেলেনি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার। বিচার তো দূরের কথা, এখনো আদালতে তদন্ত প্রতিবেদনই জমা দিতে পারেনি দায়ীত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা। একের পর এক তদন্ত কর্মকর্তা বদলে গেছে। আদালতে ৮৫ বার পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। এটার রহস্য কি? অপরাধীরা কি সরকারের চেয়েও প্রভাবশালী? নাকি সরকারের ছত্রছায়ায়!? অভিলম্বে অপরাধীদেরকে রাজনৈতিক আবরণমুক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকার প্রধানের প্রতি জোর দাবী জানিয়েছেন সিআরইউ’র বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট