1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা। নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “

সিআইপি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে দুবাইয়ে ডেজার্ট রাইজের জমকালো আসর

  • সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৯ পঠিত

প্রবাসী ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন ও জমকালো গালা নাইট। দুবাইয়ের আবাসন খাতকে চাঙ্গা করতে এই মেলার আয়োজন করে খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠান ‘আজিজি ডেভেলপমেন্টস’ ও ‘ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট’।

​অনুষ্ঠানে শত শত বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী পরিবার অংশ নেন। এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জমকালো পারফরম্যান্সের পাশাপাশি অনুষ্ঠানে তাকে ‘এন্টারটেইনমেন্ট পার্সোনালিটি অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়। নুসরাত ফারিয়া ছাড়াও ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার প্রায় দুই ডজন শিল্পী মঞ্চ মাতিয়ে তোলেন। মেলা চলাকালীন বিশাল কেক কেটে বুর্জ খলিফা সমতুল্য একটি মেগা টাওয়ার নির্মাণের ঘোষণা দেয় আজিজি ডেভেলপমেন্টস।

​অনুষ্ঠানে দুবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রবাসীদের দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

শিবলী সাদিক ও রাকা জামানের যৌথ সঞ্চালনায় রিয়াজুল ইসলাম ফিহান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, আজমানের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, সিআইপি সেলিম রেজা, সিআইপি জসিম উদ্দিন, সিআইপি মাজহারুল ইসলাম মাহবুব, সিআইপি নজরুল ইসলাম, সিআইপি শেফালী আক্তার আঁখিসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানের সমাপনী ও মূল পর্বে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান। তিনি দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে বাংলাদেশিদের ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে আজিজি ডেভেলপমেন্টস এবং ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের মাধ্যমে প্রবাসীদের জন্য আরও নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট