1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সিএমপি‘র ডিবি উত্তর বিভাগের অভিযানে চোরাই মোবাইল সহ আটক ৬

  • সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪৭২ পঠিত

পলাশ সেন:

সিএমপি’র ডিবি উত্তর বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল সহ ছয় জন আটক।মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো:আলী হোসেনের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো:জহিরুল ইসলামের তত্ত্বাবধানে এবং সহকারি পুলিশ কমিশনার মো:কামরুল হাসানের নেতৃত্বে উত্তর বিভাগের বিশেষ টিমের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১/০৮/২০২২ ইং তারিখ দিবাগত রাত্রি কোতোয়ালি থানাধীন পুরাতন রেলস্টেশন হইতে পেশাদার মোবাইল চোর মো:খোরশেদ আলম মো:কামালকে আটক করে তাহাদের কাছ থেকে ৪টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মোবাইলগুলি রিয়াজউদ্দিন বাজার আব্দুল লতিফ মার্কেটের ষষ্ঠ তলার আসামী মো:সুরুজ মিয়া,জয় চৌধুরী,মো:বাবু এর নিকট চোরাই মোবাইল গুলো বিক্রয় করে।উক্ত আসামীদেরকে নিয়া অভিযান পরিচালনা করে আব্দুল লতিফ মার্কেট এর ষষ্ঠ তলার ১৫৪ নং রুম হতে আসামি মো:সুরুজ মিয়া,জয় চৌধুরী,মো:বাবুদেরকে ১৬ টি চোরাই মোবাইলসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামিদের কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে চোরাই মোবাইল গুলো দেওয়ান বাজারের মোহাম্মদ তানভীর হাসান এর মাধ্যমে IMEI নাম্বার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।আসামিদের বর্ণনামতে মো:তানভীর হাসান কে ১৩৬টি চোরাই মোবাইল সাতটি ল্যাপটপ ও আটটি IMEI চেঞ্জিং ডিভাইস ও দুইটি ফ্লাসিং ডিভাইসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ একটি সঙ্গবদ্ধ মোবাইল ও ল্যাপটপ চোর চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে এবং IMEI নাম্বার পরিবর্তন করার অপরাধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা এজাহার দায়ের করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট