1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা।

সিএমপি’র দুর্ধর্ষ চুরি মামলায় টনক নড়তেই পুলিশ মাত্র ১২ ঘণ্টায় গ্রেপ্তার ৩, উদ্ধার স্বর্ণালংকার!

  • সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় স্বর্ণালংকার চুরির দুর্ধর্ষ ঘটনায় মামলা রুজুর মাত্র ১২ ঘন্টার মধ্যে তিন চোরকে গ্রেপ্তার করেছে সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাইকৃত প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, চুরি যাওয়া মোবাইল ফোন ও রুপার নুপুর উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়ে সংঘটিত এই সফল অভিযানে চমক সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে।

জানা যায়, বাদী আবুল কালাম আজাদ (৩৯) আকবরশাহ থানাধীন শাহী বাস কাউন্টারে কর্মরত। ২৭ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পর একই দিন বিকাল সাড়ে ৩টায় তার স্ত্রী বড় মেয়েকে কোচিং-এ পৌঁছাতে বাসা তালা দিয়ে বের হন। পরে বিকাল ৪টায় ফিরে এসে দেখেন বাসার দরজার ছিটকিনি ভাঙ্গা এবং আলমারি ভেঙে ঘর থেকে নগদ ১০,০০০ টাকা, মোবাইলসহ মোট ৩ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার (মূল্য প্রায় সাত লক্ষ টাকা) এবং রুপার নুপুর চুরি হয়েছে।

ঘটনার পরপরই আকবরশাহ থানায় মামলা (নং-০৭, তারিখ: ০৫/১২/২০২৫, ধারা ৪৫৪/৩৮০) রুজু হলে থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই সাজ্জাদ, এসআই ইলিয়াছ মাদবর, এসআই রিমন ঘোষ, এএসআই জসিমসহ একটি চৌকস টিম মাঠে নামে।তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করে রাত ২টা ৩০ মিনিটে হারবাতলী জয়ন্তিকা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো১. মোঃ জুয়েল (৩২) ২. মোঃ হৃদয় (২১) ৩. মোঃ শরীফ (২৮)
জিজ্ঞাসাবাদে জুয়েল তার কাছে থাকা স্বর্ণালংকারের বড় অংশের কথা স্বীকার করে। তার কাছ থেকে উদ্ধার হয়—
১ ভরি ১০ আনা স্বর্ণের নেকলেস ৯ আনা ওজনের চেইন
২ আনা কানের দুল ৪ আনা ওজনের ৪টি স্বর্ণের আংটি মোট ২ ভরি ৯ আনা স্বর্ণালংকার।হৃদয়ের কাছ থেকে উ দ্ধার করা হয় চুরি যাওয়া মোবাইল ও রুপার নুপুর। আর শরীফ চুরির সময় সহায়তা করার কথা স্বীকার করে।
গ্রেপ্তার তিন আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট