1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

  • সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৫০৩ পঠিত

শ‌হিদুল ইসলাম, সিলেটঃ

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের মানব দরদি মানুষ আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন।

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, সৌদিআরব প্রবাসি বাঙ্গালি কমিউনিটি নেতা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন সাহেবের নিজ অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে রেঙ্গা হাজীগঞ্জ কিন্ডম পার্টি সেন্টারে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে মোগলাবাজার ইউনিয়ন এর ৯‌টি ওয়ার্ডের বি‌ভিন্ন স্থা‌নে ও দাউদপুর ইউনিয়ন (আংশিক) এর ৯০০শ গরীব অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের সহ সভাপতি ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহিবুর রহমান, এসময় উপস্থিত ছিলেন অত্র ট্রাষ্টের সাধারণ সম্পাদক ও রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম দারা, অত্র ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক ও সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, সমাজ সেবক দেলোয়ার হোসেন, রুহুল ইসলাম মেম্বার, আফতাব উদ্দিন, লুৎফুর রহমান, শামীম আহমদ, রায়হান আহমদ, শহিদুল ইসলাম, নাহিয়ান ইবনে কাপ্তান, ফখরুল ইসলাম, আবু বক্কর ফাহিম সহ অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য (সভাপতি, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় কমিটি) (সভাপতি, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্ট) (সভাপতি এন.আর.বি বাংলাদেশী পন্য আমদানী কারক সমিতি, রিয়াদ, সৌদিআরব) (পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল) (সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন, রিয়াদ, সৌদিআরব) (প্রধান উপদেষ্টা, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন) (উপদেষ্টা, মাসিক সুরমা দর্পন) সহ অসংখ্য সামাজিক সংগঠনের অভিভাবক ও সগঠক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট