1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

সি আর বির প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে হাসপাতাল নয়।

  • সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দূর্নীতি বিরোধীসচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩ রা সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় সি আর বি র সবুজ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বক্তারা মানব বন্ধনে অংশগ্রহণ একাত্বতা ঘোষণা করে বলেন যেকোনো মূল্যে চট্টগ্রামে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে স্থাপনা নির্মাণ প্রতিহত করবে চট্টগ্রামবাসী। চট্টগ্রামের ফুসফুস খ্যাত প্রাকৃতিক সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক সিআরবি প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে,শত বর্ষী বৃক্ষ নিধন করে বেসরকারী হাসপাতাল নির্মাণের প্রশ্নই উঠেনা।যেকোন কিছুর বিনিময়ে এই চক্রান্ত প্রতিহত করা হবে। চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ সভা মানববন্ধনের মাধ্যমে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করে আসছে দীর্ঘদিন। এরই ধারাবাহিকতায় উক্ত স্থাপনা নির্মাণের প্রতিবাদে দুর্নীতি, মাদক ,সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে সোচ্চার সামাজিক ,মানবিক সংগঠন যুগপৎভাবে আন্দোলন করে আসছে। দূর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে এবং মহাসচিব সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরবি রক্ষা আন্দোলনে প্রতিবাদ কর্মসূচি পালনের গঠিত সংগঠন “চট্টগ্রাম নাগরিক সমাজ” এর সদস্য সচিব চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা (আসক) পরিষদ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবুদ্দিন, দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইসমাইল ইমন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট