1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেনবাগের গোরকটায় জামায়াতে ইসলামীর নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ পঠিত

সেনবাগ প্রতিনিধি: মো. আবদুল আলী

নোয়াখালীর সেনবাগ উপজেলার গোরকটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের সমর্থনে এক নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ বলেন, “ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ প্রশাসন ও জনগণের অংশগ্রহণই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।”

তিনি আরও বলেন, সততা, যোগ্যতা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গোরকাটা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মাস্টার আলী হোসেনের সভাপতিত্বে এবং গোরকাটা যুব বিভাগের সভাপতি মো. আব্দুল আলীর সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মো. আবু জাহের মামুন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল মালেক। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াছিন মিয়াজী, মুফতি আব্দুল মাজেদ, মোহাম্মদ সামছুদ্দোহা, মাওলানা সামছু উদ্দিন, মাস্টার মো. আবু বক্কর, মাস্টার আলী নোয়াব পারভেজ ও মো. আরফানুল হক।

আরো উপস্থিত ছিলেন মাওলানা মাষ্টার আবুল কাশেম, মাওলানা বেলাল হোসেন, মাওলানা বেলাল হোসেন, মো. আবদুল্লাহ আল নোমান, মো. জমির উদ্দিন, মো. আবদুল মোতালেব, মো. মহিন উদ্দিন, মো. আব্দুল মান্নান ও মো. সহেল প্রমুখ।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট