1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

সেনাবাহিনীর বরাদ্দকৃত ডাল আত্মসাতের চেষ্টায় বাকলিয়ায় ১৭ টন ডালসহ দুই প্রতারক আটক

  • সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৩১ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডাল আত্মসাতের সময় চট্টগ্রামের বাকলিয়ায় ট্রাকচালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৭ টন ৫০০ কেজি প্যাকেটজাত মসুর ডাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে নগরীর চাক্তাইয়ে এ অভিযান চালায় বাকলিয়া থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার দু’জন হলেন—বগুড়া জেলার কাহালু থানার খিয়ার ভূগইল এলাকার বুলু প্রামাণিকের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার শিমুলবাড়ির মো. আইজ উদ্দিনের ছেলে মো. আজম মিয়া (৩০)।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকলিয়া থানার চাক্তাই নতুন রাস্তার মো. জসিমের গুদাম থেকে ১৭ টন ৫০০ কেজি মসুর ডাল এবং আত্মসাৎ কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৬৫৫) উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৩ মার্চ রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডালের চালানটি বগুড়া ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে আসামিরা পরিকল্পিতভাবে ডালচালানটি বগুড়া ক্যান্টনমেন্টে না নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে চট্টগ্রামের চাক্তাই এলাকায় নিয়ে আসেন।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট