1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ

  • সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ পঠিত

 

সোনা চোরাচালানের দায়ে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের বোয়িং ৭৭৭-ইআর এয়ারক্রাফটি জব্দ করেছে শুল্ক বিভাগ।

বিমানে তল্লাশি চালিয়ে আতিয়া সামিয়া নামের এক যাত্রীর কাছ থেকে ২০টি গোল্ডবার আটক করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে আতিয়া সামিয়া নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করে। আর শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে অনলাইনে সোনা বেচা-কেনার সঙ্গে তিনি জড়িত বলে জানিয়েছেন। আর চোরাচালানের দায়ে এয়ারক্রাফটিও অভিযুক্ত। এই কারণে কাস্টম আইনে এয়ারক্রাফটটি আটক করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়েছে, সোনার দাম প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। আর এয়ারক্রাফটির মূল্য আনুমানিক প্রায় ১ হাজার কোটি টাকা। সবমিলে আটককৃত ১ হাজার ২ কোটি ৬০ লাখ টাকার বিষয়ে ন্যায় নির্ণয়ের জন্য চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবর চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট