1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ গ্রেপ্তার ৩

  • সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ পঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়াঃ

বগুড়ায় ব্যাটারী চালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে দুই নারীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০ টার দিকে সদর উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় জনতার সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ।

ছুরিকাঘাতে আহত অটো চালকের নাম আনিছার রহমান (৪০)। তিনি সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বর্তমানে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার ৩ ছিনতাইকারী হলো, শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন (১৯) এবং সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)।

আহত অটোরিকশা চালক আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, ‘শনিবার রাত সোয়া ১০ টার দিকে ৩ ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে তাঁর বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে ৩ জনের মধ্যে থাকা এক ছেলে ছিনতাইকারী পিঠে ছুরি ঠেকিয়ে অটো ছিনতাইয়ের জন্য আমার বাবাকে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার ও তিন ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান।

তিনি আরও বলেন, ‘আমার বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন অটো চালককে ছুরিকাঘাত করে ছিনতাইকালে জনতার হাতে ২ নারী ও ১ পুরুষকে আটক করেছে জনতা। পরে ফাঁড়ী পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়৷ এব্যাপারে আহত অটো চালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। সকালে তাদের আদালতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট