1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ

  • সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২১৮ পঠিত

 

বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামের বোয়ালখালীর গোলক মুন্সিরহাট বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যার দোকান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী মো. আকতার হোসেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আগুন লাগার কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

জানা যায়, উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের “দিগন্ত কুটির” মার্কেটে অবস্থিত দোকানটি ৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো বন্ধ করে বাড়ি ফেরেন ব্যবসায়ী আকতার হোসেন। সে সময় কোনো ধরনের অস্বাভাবিকতা ছিল না।

তবে রাত গভীর হলে প্রায় ১টার দিকে পথচারীদের মাধ্যমে খবর আসে দোকানে আগুন জ্বলছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে বোয়ালখালী ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা টিন, সিমেন্টসহ সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকতার হোসেন বলেন, “দোকান বন্ধ করার সময় কোনো সমস্যা ছিল না। হঠাৎ গভীর রাতে আগুন লাগা অত্যন্ত রহস্যজনক।” তিনি এ ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় বোয়ালখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট