1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য

  • সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩২৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা: ১২ এপ্রিল ২০২৬, রবিবার

আজ সকাল আনুমানিক ১০ টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি ইসলামাবাদ স্টেশন অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত বাহির থেকে ট্রেন লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় ট্রেনে অবস্থানরত এক যাত্রী গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

ঘটনার পরপরই ট্রেনের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এই রুটে প্রায়ই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। নিয়মিত এমন ঘটনা ঘটলেও এর কার্যকর প্রতিকার না হওয়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

উক্ত ট্রেনে উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,“ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ যাত্রীরা নিরাপদে চলাচলের অধিকার রাখে, কিন্তু এভাবে ট্রেনে হামলা হলে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হবে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, ট্রেনে ইট-পাথর নিক্ষেপের মতো বিচ্ছিন্ন ঘটনা আমরা অতীতেও দেখেছি যদি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে যাত্রীরা স্বাভাবিকভাবে ভ্রমণ করতে পারবে না এবং ট্রেনের প্রতি মানুষের আস্থা কমে যাবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত এ ধরনের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”

নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আহত যাত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে। একইসাথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট