1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

আইনশৃঙ্খলা বিনষ্ট করতে ফেসবুকে গুজব রুখতে থানায় ডায়েরি বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতির

  • সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

আইনশৃঙ্খলা বিনষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি বোয়ালখালী থানায় এ ডায়েরি করেছেন।

এসএম মোদ্দাচ্ছের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে। একযোগে বেশ কয়েকটি পরিচয় বিহীন ফেসবুক “বিপ্লবী মুসাফির” “ইমাম নগর জামায়াত ইসলামি” “চট্টগ্রাম নিউজ” “মির্জা কাদের সাহেব” সহ একাধিক আইডিতে অপ্রীতিকর লেখালেখি, পোষ্ট ও শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের অপূরনীয় ক্ষতিসাধন করছে। যা মিথ্যা অপবাদ ও হুমকি মূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানা সাধারণ ডায়েরি করে রেখেছি।
এবিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে অতিদ্রুত সময়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে জানিয়ে বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট