1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় কালুরঘাট ফেরিঘাটে নদীতে পড়ে ডুবে গেছে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি এপেক্স বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

আজিমুশশান সুন্নী সম্মেলন হাটহাজারীতে।

  • সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৯০ পঠিত

মোহাম্মদ জুবাইর:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় আজিমুশশান সুন্নী সম্মেলন।
উপজেলার বিভিন্ন এলাকাসহ চট্টগ্রামের বিভিন্নস্থান থেকে নবীপ্রেমি ও ভক্ত আশিকগনের উপস্থিতিতে মহাসমারোহে জনতার ঢলে সম্মেলনস্থল ও
মাঠপ্রাঙ্গন ভরে উঠে।

আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে হাটহাজারী কলেজ গেইট পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আজিমুশশান সুন্নী সম্মেলনে তাশরিফ রেখেছেন, আওলাদে রাসুল ﷺ, গাউসে জমান, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.)।

প্রধান বক্তা পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, বিশেষ বক্তা শাহজাদা শাহসূফি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ মুদ্দাজিল্লুহুমাল আলি। জোহরের নামাজের ইমামতি ও বিশেষ আলোচনা করে,পরে পুরুষদের বাইয়াত করান আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ।
সম্মেলনে যোগদানে সুন্নী মিলন মেলায় মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ও রেজামন্দি হাসিলে আহবান জানিয়ে উপস্থিত ও সকলের ইহকাল ও পরকালের কামিয়াবী হাসিল এর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি‍‍`র সভাপতিত্বে এই সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি), বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম,আয়োজক কমিটির শীর্ষ ব্যাক্তিবর্গ সহ ধর্মীয় বরেণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে পৌরসভা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন রুবেল বলেন,সম্মেলনে প্রায় লাখো মানুষের জমায়েত হবে। উক্ত সুন্নী সম্মেলনে আয়োজনের সুন্নী জনতার আগমনে মহাসমারোহে সাংগঠনিক সকল প্রস্তুতি সম্পন্নে সকলের সহায়তা সু-সম্পন্ন হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট