1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪৯ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাক্তন সহ-সভাপতি আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরাম ও ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল, বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক ডা. মাহফুজুর রহমান।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. এ. গফুর, প্রবীণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা মঈনুল কাদেরী শওকত, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দেবু, বীরমুক্তিযোদ্ধা লেখক গোলাম নবী, শিক্ষাবিদ অধ্যাপক ইদ্রিস আলী, ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন, প্রবীণ সাংবাদিক এস এম জামাল উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট জহুরুল আলম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, শঙ্খতীর সম্পাদক মহিউদ্দীন কাদের, ইলিয়াছ চেয়ারম্যান, লেখক এস এম ওসমান, সেলিম উদ্দিন চৌধুরী, সংগীতশিল্পী অশ্রু বড়ুয়া, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি দীপিকা বড়ুয়া, গবেষক মোহাম্মদ হোসেন, সাংবাদিক সোহেল তাজ, বাবু সন্তোষ দাশ গুপ্ত, পরিমল দত্ত, অলক কুমার দে, দেলোয়ার হোসেন মানিক, কাজী হেমায়ত উদ্দিন সহ অনেকে।
বক্তারা বলেন, এম. এ. হাশেম রাজু দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ভূমিকা পালন করেছেন। তাঁরা উল্লেখ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি ৫৭টি মামলার আসামি হন এবং দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়েছে তাঁকে। এরপরও তাঁর রাজনৈতিক অবদান ও ত্যাগ যথাযথভাবে মূল্যায়িত হয়নি বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তারা এম এ হাশেম রাজু কে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক কারার দাবী জানান।সভায় বক্তারা আরও বলেন, এম. এ. হাশেম রাজু মানবাধিকার, পরিবেশ আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শতাধিক সংগঠন ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এম. এ. হাশেম রাজুকে জন্মদিনের অভিনন্দন জানায়। অনুষ্ঠানের শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট