1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’  পবিত্র লাইলাতুল কদরের রাত: ক্ষমা ও রহমতের আশায় ইবাদতে মুমিনরা -মুহাম্মদ আকতার উদ্দিন সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের

আজ পবিত্র শবে বরাত

  • সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৭১৩ পঠিত

ধর্ম ডেস্কঃ
আজ সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে দিনটি পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।

১৪ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ মার্চ পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হয়। সে হিসেবে ১৬ মার্চ মঙ্গলবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়। আর ১৪ শাবান হবে ২৯ মার্চ।

করোনা মহামারির কারণে গত বছর ঘরে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এবার এমন কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

শবে বরাত মুসলামানদের কাছে লাইলাতুল বারাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। আরবি শব্দ লাইলা অর্থ রাত। ফার্সি শব্দ শব অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের ১৪ তারিখের এ রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অবহিত করা হয়। এ রাতে সৃষ্টিকর্তার আছে পাপ থেকে মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। এ রাতে অনেকেই নফল নামাজ, কোরআন তেলওয়াত ও দোয়া করে থাকেন। এছাড়া অনেকেই এ রাতে বাবা-মাসহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট