1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

আমিরাতের আল আইনে বাংলাদেশী মালিকানাধীন “ডে নাইট জুয়েলারি” যাত্রা শুরু। ভিসা জটিলতার অবসান চান ব্যবসায়ীরা।

  • সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৫৪ পঠিত

মাহবুব সরকারঃ

রবিবার (১৬ মার্চ) আধুনিক ও আকর্ষণীয় অভিজাত ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির স্বর্ণালংকারের বিপুল সমাহার নিয়ে আল আইন বাজারের প্যারিস গিফট প্যালেসের বিপরীত পার্শ্বে গোল্ড সুকে ফিতা কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের যৌথ স্বত্বাধিকারী বন্ধু মোহাম্মদ মামুন, মোহাম্মদ জামাল, মুন্না, মুজিব, মাসুম, রিদোয়ান, আনন্দ বণিক, কায়সার এবং তৌহিদ।

উদ্ভোধন উপলক্ষে নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরির স্বর্ণালংকার কেনাকাটায় রাখা হয়েছে জিরো থেকে শুরু করে ৫ শতাংশ ম্যাকিং চার্জের বিশেষ অফারসহ র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় গিফটের ব্যবস্থা।

উদ্ভোধন কালে স্বত্বাধিকারীরা জানান- আরব আমিরাতে এটি তাদের ৫ম জুয়েলারি প্রতিষ্ঠান। এটি ছাড়াও আবুধাবি ও দুবাইতে তাদের আরও ৪টি জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫০জন বাংলাদেশী প্রবাসীর। এছাড়াও আমিরাতের বিভিন্ন শহরে তাদের আরও নতুন নতুন প্রতিষ্ঠান চালুর মাধ্যমে বাংলাদেশীদের কর্মসংস্থান বৃদ্ধি করার কথা বলেন মালিক পক্ষ। এসময় স্থানীয় প্রবাসীদের অত্র প্রতিষ্ঠানে এসে প্রয়োজনীয় কেনাকাটার আমন্ত্রণ জানানোর পাশাপাশি আমিরাতে বিদ্যমান ভিসা সঙ্কট সমাধানে বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট