1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম

আশাশুনিতে মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ সহ ১১লক্ষ টাকার মালামাল চুরি

  • সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দার গাইন ও তার পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ সহ ১১লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় তিনি ও তার পরিবারের অন্য ৩ সদস্য আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে।
আব্দার গাইনের বড় ছেলে কবিরুল এর মেয়ে কানিজ ফাতেমা মিম সাংবাদিকদের জানান, গত রাতে খাওয়ার পর দাদা, দাদী, চাচা, চাচী ও আমি যে যার মতো ঘুমিয়ে পড়ি। রাত ৩ টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমাদের বারান্দার গ্রিল খোলা। ঘরের ভেতর সব উল্টোপাল্টা দেখে দাদা-দাদী ও চাচা-চাচীকে বার বার ডাকার পরও তারা না ওঠায় বুঝতে পারি তাদের অচেতন করা হয়েছে।
সকালে স্থানীয়দের সহায়তায় আমার দাদী কোহিনুর বেগম (৬০) চাচা মনিরুল ইসলাম ও চাচী আসমা খাতুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
মুক্তিযোদ্ধার বড় মেয়ে খাস বাগান গ্রামের পুতুল ও মিম জানান, ঘরের আলমারি ভেঙে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্ণের রুলি, চেইন, নেকলেস, ঝুমকা সহ অন্যান্য প্রায় ১১ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পিছনের আম গাছে উঠে ছাদে নেমে ঘরের ভেতর ঢুকে চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে দুর্বৃত্তরা। মিমের ঘরে ঢুকতে না পেরে সে রক্ষা পেয়েছে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই বাড়ির গোয়াল ঘরে থাকা ৬গরু চুরি হয়েছিল বলে জানান প্রতিবেশীরা।
এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানান, চুরির ঘটনা জানতে পেরে এসআই অনাথ মিত্র ও এসআই ফয়সালকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট