1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

ইশরাকের মেয়র হিসেবে শপথে আর বাধা নেই: হাইকোর্টের রায়

  • সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৯১ পঠিত

মোঃ কায়সার.চট্টগ্রাম প্রতিনিধি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। তার শপথ ঠেকাতে দায়ের করা রিট খারিজ করে বৃহস্পতিবার (২২ মে) এ আদেশ দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তে তার মেয়র পদে শপথ গ্রহণের পথ সুস্পষ্ট হলো।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আদালতের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী এখন ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো আইনি বাধা নেই। যদি তাও শপথ না করানো হয়, তবে তা হবে আদালত অবমাননার শামিল।

এর আগে গত ১৪ মে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়, যেখানে তাকে মেয়র ঘোষণা করা ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছিল। এ বিষয়ে গতকাল শুনানির জন্য দিন ধার্য থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার নতুন দিন নির্ধারণ করেন আদালত।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপির ইশরাক হোসেন। পরে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিলের দাবি জানিয়ে মামলা করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ভোটের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। নির্বাচন কমিশন এরপর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তার মেয়র হওয়া নিশ্চিত করে।

বর্তমানে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে দ্রুত মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট