1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত

ইশরাকের মেয়র হিসেবে শপথে আর বাধা নেই: হাইকোর্টের রায়

  • সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৩০ পঠিত

মোঃ কায়সার.চট্টগ্রাম প্রতিনিধি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। তার শপথ ঠেকাতে দায়ের করা রিট খারিজ করে বৃহস্পতিবার (২২ মে) এ আদেশ দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তে তার মেয়র পদে শপথ গ্রহণের পথ সুস্পষ্ট হলো।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আদালতের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী এখন ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো আইনি বাধা নেই। যদি তাও শপথ না করানো হয়, তবে তা হবে আদালত অবমাননার শামিল।

এর আগে গত ১৪ মে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়, যেখানে তাকে মেয়র ঘোষণা করা ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছিল। এ বিষয়ে গতকাল শুনানির জন্য দিন ধার্য থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার নতুন দিন নির্ধারণ করেন আদালত।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপির ইশরাক হোসেন। পরে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিলের দাবি জানিয়ে মামলা করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ভোটের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। নির্বাচন কমিশন এরপর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তার মেয়র হওয়া নিশ্চিত করে।

বর্তমানে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে দ্রুত মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট