1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান সীতাকুণ্ডে সূর্য সন্তানদের সাথে দৈনিক সাঙ্গু’ ২৫ বছর উদযাপন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ

ইয়াবার বড় চালানসহ ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক আটক

  • সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৩ পঠিত

ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রামঃ

কক্সবাজারের উখিয়ার ১ লাখ ৬৯ হাজার ইয়াবাসহ সাদেক হোসেন (২৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের আসামির বসত বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাদেক হোসেন একই ব্লকের মীর আহমদের ছেলে।

৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন বলেন, গ্রেফতার সাদেকের বসতঘরে বিশাল ইয়াবার চালান মজুদ আছে এরকম আগাম তথ্য ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় সাদা পোশাকে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ পিস ইয়াবা উদ্ধারসহ সাদেককে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট