1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

সাংবাদিক ঐক্য ও নৈতিকতার অঙ্গীকারে বিজেসি’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

  • সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩২১ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

⠀
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে চট্টগ্রামে এক তাৎপর্যপূর্ণ ও সুশৃঙ্খল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় নগরের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।⠀

⠀
বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান। তিনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি; এ বাস্তবতায় পেশাগত সততা, দায়বদ্ধতা ও সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি।⠀

⠀
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক এস এম খোরশেদ উল্লাহ রজায়ী, বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা মোঃ সরোয়ার হোসেন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী। এছাড়া সংগঠনের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহার ও সাংবাদিক মোহাম্মদ বিল্লাল হোসেন বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।⠀

⠀
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাফরুল ইসলাম জাহিদ, মোঃ শহিদুল ইসলাম, ফরহাদ হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ মাজেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন, ফারুক আহমেদ ঢালী, মো. শামসুদ্দিন, মো. রিয়াজ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নূরুন্নবী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. শফিকুর রহমান, রাজিব নাথ, মোহাম্মদ হালিম নিরব, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।⠀

⠀
ঈদ পুনর্মিলনীতে সাংবাদিকরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান গণমাধ্যম পরিস্থিতি, পেশাগত ঝুঁকি ও নৈতিকতার প্রশ্নে গঠনমূলক আলোচনা করেন। নেতৃবৃন্দ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান শিগগির আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।⠀

⠀
বক্তারা বলেন, সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও মানবিকতা সাংবাদিকতার মূল শক্তি। যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ না করে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য উপস্থাপনই হতে হবে সাংবাদিকতার প্রধান নীতি।⠀

⠀
সভাপতির বক্তব্যে মোঃ খলিলুর রহমান বলেন, “ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যমের ভিত্তি।” তিনি পেশাগত মানোন্নয়ন ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।⠀

⠀
অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এটি এক প্রাণবন্ত ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।⠀

⠀
শেষে বক্তারা গুজব ও অপপ্রচার পরিহার করে রাষ্ট্র ও জনগণের স্বার্থে দায়িত্বশীল, সাহসী ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট