1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী; ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা

  • সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৪৭ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি।

দৈনিক সমকালের তৎকালীন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ও দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ২৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় দোহাজারীস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (পিএলসি) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন। বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ এরশাদ, আজিমুশ-শানুল হক দস্তগীর, শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি ফায়জুল হক দস্তগীর, যুগ্ম সম্পাদক আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, প্রচার সম্পাদক মোঃ সবুজ মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাদেক হোসাইন, সদস্য মোঃ ফোরকান, নয়ন দাশ, মীর খালেদ মাহমুদ বাবর, নিয়াজুর রহমান, মোঃ ইমাদ উদ্দীন প্রমুখ।

সভায় প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, তাঁর কলম থেমে গেছে, কিন্তু তাঁর লেখা সত্য আজও কথা বলে। তিনি সারা জীবন শিখিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করতে হয়। তিনি সাংবাদিকতা শুরু করেন সত্তরের দশকে। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে কখনো জড়িত ছিলেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। অনুসন্ধানী সাংবাদিকতা, অবহেলিত জনপদের কথা তুলে ধরে তিনি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শেষে প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট