1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

একই দিনে দুই প্রবাসীর মৃত্যু, চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া 

  • সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৯৬ পঠিত

১৩ জুন প্রবাস জীবন থেকে ইতি টানলেন চট্টগ্রামের দুই সন্তান—একজন সড়ক দুর্ঘটনায়, অন্যজন হৃদরোগে।
নুরুল আবছার (২৫), মাত্র মাসখানেক আগে নতুন একটি রেস্টুরেন্টে চাকরি পেয়ে আনন্দে ছিলেন। ঈদের ছুটিতে ৭ জুন রাতে ঘুরতে বের হয়ে মালিহা রোডের নেস্টো হাইপারমার্কেটের সামনে জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। শারজার আল কাসেমি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্ক অকার্যকর হয়ে গেছে। ছয়দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে ১৩ জুন তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে, একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরেক প্রবাসী মোহাম্মদ নাইয়ুম ঈদ্দীন (৩৫)-এর। ২০০৬ সালে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমান তিনি আরব আমিরাতে। রাস আল কায়মাহ অঞ্চলের সোহান এলাকায় একটি বাগানে কাজ করতেন। ১৩ জুন সকালে মালিক ফোনে সাড়া না পেয়ে গিয়ে দেখেন, নিজ কক্ষে তিনি নিথর পড়ে আছেন। পুলিশ ও মেডিকেল টিম এসে নিশ্চিত করে, ১০-১২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর আগের রাতে বাংলাদেশের সময় ১০:০৮ মিনিটে ভিডিও কলে কথা বলেন তার চাচাতো ভাই এস. এম. জাহেদুল ইসলাম। তিনি জানান, নাইয়ুম অসুস্থতার কথা বলে ফোন কেটে দেন, তখনই তাকে ক্লান্ত ও অস্বস্তিতে দেখা যাচ্ছিল। নাইয়ুম নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নতুন ঘর নির্মাণের কাজ করছিলেন।
পরিবার, স্বজন এবং প্রবাসী মহলে দুই প্রবাসীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট