
২৪-৩-২৬ইং মঙ্গলবার চট্টগ্রাম লোহাগাড়া থানাধীন পদুয়া ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন “ হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহুমা একতা সংঘের ঈদ পূর্ণর্মিলনী সভা ও চেক হস্থান্তর অনুষ্ঠান একতা সংঘের প্রতিষ্টাতা ও সভাপতি মাওলানা মুহাম্মদ বোরহান উদদীনের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
সভার শুরুতে কুরআন শরীফ হতে তেলাওয়াতে করেন রিদুওয়ান মাহমুদ এবং নাতে রাসূল পরিবেশন করেন মুহাম্মদ রোকনুদ্দীন রোহান ও মোয়াজ্জেম হোসেন তামিম।
সভায় উপস্থিত সদস্যগণ বলেন– আর্ত সামাজিক উন্নয়নে ও মানবসেবায় একতা সংঘ দীর্ঘ ১০ বছর যাবৎ কাজ করে যাচ্ছে। সামনে আরো সামাজিক উন্নয়ন ও কল্যাণ মূলক কর্মকাণ্ড হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। একতা সংঘের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এই ধরনের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুকরিয়া জ্ঞাপন করেন এবং ভবিষৎতে আরো সমাজসেবা মূলক কাজে সম্পৃক্ত হওয়ার আশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত সদস্যদের মাঝে তাদের জমাকৃত টাকার ডিপিএসের লাভসহ চেক ও ক্যাশ হাতে তুলে দেয়া হয়। সদস্যরা তাদের কষ্টের জমাকৃত অর্থ লাভসহ হাতে পেয়ে বেজায় আনন্দিত ও উদ্বেলিত। সদস্যরা বলেন- বহু সামাজিক সংগঠন অর্থ জমা নেয়, কিন্তু সেগুলোর হিসাব ও যথাসময়ে গ্রাহককে ফেরত দেয় না।
এ ক্ষেত্রে একতা সংঘ অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। উক্ত সভায় পূর্ব গঠিত কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এসময় সংঘের সভাপতি বলেন- সদস্য নিজ পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে এই উদ্দেশ্যে এই সঞ্চয় করা হয়েছি। আলহামদুলিল্লাহ আজ একতা সংঘ পরিবার সফল হয়েছে। এতে সকলে মহান আল্লাহ তাআলা দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন- একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক ও মাওলানা তাওহীদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সুলতান মাহমুদ সাজিদ, দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, সাবিত, হাসনাঈন মাহমুদ জাইম, ফায়যান মাহমুদ আইনান প্রমুখ।
Leave a Reply