1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী আরমান পটিয়ার মুহাম্মদ আরিফ খান এপেক্স বাংলাদেশের ‘বেস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি’ নির্বাচিত। পটিয়ার কৈয়গ্রামে হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়’র উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরিক্ষা সম্পন্ন চন্দনাইশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী; ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা ডিসি হিল ও সিআরবিতে বাংলা বর্ষবরণে দুটি কমিটি গঠন। এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

  • সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৩ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার আকাশপথ ও এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটের মধ্যে শুক্রবারের ৭টি ফ্লাইটসহ মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বাতিল হওয়া ৭টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে ফ্লাইট চলাচলে স্থবিরতা নেমে আসে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট